২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ: নীলফামারীতে ইউপি সদস্য গ্রেপ্তার

ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও সহিংসতার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্য ও ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ডিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন উপজেলার নাউতারা ইউনিয়নের ৪ নম্বর ওর্য়াডের সদস্য আব্দুর রহমান (৩৫) ও খালিশা চাপানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন।

ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দশম সংসদ নির্বাচনের আগে ও ভোট গ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও সহিংসতা সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

ভোট কেন্দ্রে অগ্নি সংযোগ, ভাংচুর ও সহিংসতার ঘটনায় ডিমলা থানায়  ১৩টি মামলা দায়ের করেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা।

এসব মামলায়  এ পর্যন্ত ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।