উপজেলা নির্বাচন: সিলেটে বাছাই শেষ
মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে সিলেট জেলার ছয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র পূরণে ত্রুটি, ট্যাক্স ফাঁকি, ভোটার তালিকার সাথে নামের মিল না থাকাসহ নানা কারণে বাছাইকালে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম।
তিনি জানান, সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও জকিগঞ্জ উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৪৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন মনোনয়নপত্র জমা দেন।
