গাজীপুরে ২ যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর থেকে দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার এস আই সাইদুল ইসলাম জানান, সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জনৈক আমিনুল ইসলামের গোডাউনের সামনে এক যুবকের (২৫) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে সকাল ৯টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরনে কালো রংয়ের সোয়েটার ও আন্ডারওয়্যার ছিল। শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
অপরদিকে টঙ্গী থানার এস আই হেলাল উদ্দিন জানান, টঙ্গীর মিরাশপাড়া এলাকায় তুরাগ নদের তীরে এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও টি শার্ট ছিল।
