২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় এক স্কুল ছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 11:45 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

নিহত আশরাফ হোসেন অপু (১৫) পটিয়া হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। সে উপজেলার পূর্ব হুলাইন গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

গত ১৯ জানুয়ারি ছেলেটি অপহৃত হয় বলে পুলিশ জানিয়েছে।

পটিয়ার নয়াহাট শাহ আমানত ফিলিং স্টেশন এলাকার কাছে একটি মুরগি খামারের ভেতর থেকে সোমবার ভোর রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।

চট্টগ্রাম জেলা পুলিশেরর সহকারী সুপার (এএসপি, পটিয়া সার্কেল) শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ওই মুরগির খামরের ভেতর থেকে বালি ও কাঁদা দিয়ে চাপা দেয়া অবস্থায় গলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, গত ১৯ জানুয়ারি পটিয়া সদর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে অপুকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা দেয়ার জন্য রাজি হলেও অপহরণকারীরা টাকা নিতে আসেনি।

“বিভিন্ন স্থানে পুলিশ অপুর পরিবারের সদস্যদের নিয়ে অপহরণকারীদের আটক করার জন্য অভিযান চালায়। সোমবার রাতেও অপহরণকারীরা টাকা নেয়ার জন্য নয়াহাট এলাকায় আসার কথা থাকলেও তারা আসেনি।”

পরে গোপন সংবাদের ভিত্তিতে মুরগি খামারে অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করা হয় বলে জানান এএসপি শামীম।