২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে ট্রেনের ধাক্কায় আহত দুজনের মৃত্যু

রাজধানীর মালিবাগের ট্রেনের ধাক্কায় আহত এক শিশুসহ দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 12:19 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

তারা হলেন, আমিনুল ইসলাম (৪) ও লাল মোহাম্মদ (৫০)।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শিশুসহ লাল মোহাম্মদ রোববার সকাল ৯টার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন।

তাদের স্বজনরা তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করালে লাল মোহাম্মদ সন্ধ্যায় এবং আমিনুল রাতে মারা যান।

তবে কিভাবে দুজন দুর্ঘটনায় পড়েছিলেন, তা তাদের স্বজনরা জানাতে পারেননি।

লালের বাড়ি ময়মনসিংহ আর আমিনুলের বাড়ি নেত্রকোনায়। বাবা রিকশাচালক আব্দুল কুদ্দুস ও আমেনা বেগমের সঙ্গে মালিবাগ বস্তিতে থাকত আমিনুল।