২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে নৌকাডুবি, নিখোঁজ ৫

সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি নৌকা ডুবেছে। এর পাঁচজন আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 10:41 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার সন্ধ্যায় মাঝনদীতে নৌকাটি ডুবে যায় বলে সদরঘাট নৌফাঁড়ির উপপরিদর্শক আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নৌকাটিকে মাঝিসহ ১০ জন আরোহী ছিলেন বলে উদ্ধার হওয়া এক যাত্রী পুলিশকে জানিয়েছেন। তবে নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা আজিজুল বলেন, নৌকাটি নয়জন যাত্রী নিয়ে বাবুবাজার সেতু থেকে লঞ্চঘাটে আসছিল। মাঝ নদীতে দুটি লঞ্চের মাঝে পড়ে নৌকাটি ডুবে যায়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“কোনো লঞ্চের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগেনি। দুটি লঞ্চের কারণে পানির ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।”

সঙ্গে সঙ্গে নদীতে থাকা অন্য নৌকার মাঝিরা পাঁচজনকে উদ্ধার করে। এর মধ্যে আকবর ও শহীদ নামে দুই সহোদর রয়েছেন।

আকবরের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আজিজুল বলেন, এই দুই ভাই ইজতেমা থেকে ট্রলারে ঢাকায় বাবুবাজার সেতুর কাছে নামে। সেখান থেকে নৌকায় উঠে তারা ভোলার লঞ্চে উঠার জন্য সদরঘাটে রওনা হয়েছিল।

গভীর রাত পর্যন্তও উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছিল। কিন্তু নিখোঁজ কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।