বরিশালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বিদ্যুত অফিসের এক কর্মচারী মারা গেছে।
রোববার বিকালে উপজেলার দত্তেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নির্মল চন্দ্র শীল (৫৫) গৌরনদী উপজেলা পল্লী বিদ্যুত অফিসের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
তিনি পিরোজপুরের স্বরূপপকাঠী উপজেলার মনিনাথ গ্রামের হীরালাল চন্দ্র শীলের ছেলে।
গৌরনদী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের উপ-ব্যবস্থাপক আবু বকর শিবলী জানান, দত্তেরাবাদ গ্রামের মাতুব্বর বাড়ির পাশে বিকল ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্মলের।
