মংলায় জামায়াত নেতা আটক
নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের মংলা উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।
মংলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার সকালে উপজেলার দিগরাজ এলাকা থেকে জামায়াত নেতা রুস্তুম আলী ফকিরকে (৪৫) আটক করা হয়।
তিনি মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। তার বাড়ি ইউনিয়নের কাপালিরমেঠ গ্রামে।
ওসি আমিনুল বলেন, মংলায় বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে অনুসারীদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন রুস্তুম আলী।
এরপর থেকেই তাকে ধরার চেষ্টা করা হচ্ছিল। বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
তার এলাকায় ফেরার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে রুস্তমকে আটক করা হয়।
