২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চার শহীদের স্মরণে স্মৃতিফলক

একাত্তরের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম চার শহীদের স্মরণে স্মৃতিফলক নির্মিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 07:16 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার সকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ফলক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মান্নান।

১৯৭১ সালের ২৮ মার্চ নগরীর চেরাগী পাহাড় মোড়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখসমরে নিহত হন মুক্তিযোদ্ধা বশরুজ্জামান চৌধুরী, জাফর আহমদ, দীপক বড়–য়া ও মাহবুবুল আলম চৌধুরী।

ফলক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা অমল মিত্র ও শহীদুল হক চৌধুরী ছৈয়দসহ নিহতদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই স্মৃতিফলক স্থাপনের মাধ্যমে দীর্ঘদিন পর হলেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানাতে পেরেছি।”

চার শহীদের স্মৃতিফলক রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব সহায়তার আশ্বাস দেন তিনি।

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের স্বজনদের দীর্ঘদিনের দাবির পর চট্টগ্রামের প্রথম চার শহীদের স্মরণে এই স্মৃতিফলক স্থাপিত হলো।