২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের সাবেক সাংসদ শাহজাহানের মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালীর সাবেক সাংসদ শাহজাহান আলী (৭০) মারা গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা শহরের আটুয়া হাউসপাড়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ বিদ্যুৎ জানান, শনিবার বাদ আসর পাবনা শহরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

পাবনায় নিজ বাড়ি হলেও তার জন্মভূমি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার গোড়জান ইউনিয়নের মুরাদপুর গ্রামে। সেখানেও তাদের বসতবাড়ি রয়েছে।

শাহজাহান আলী রাজনীতির পাশাপাশি শিক্ষকা করতেন। তিনি চৌহালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং পাবনা বুলবুল কলেজের প্রভাষক ছিলেন।

১৯৯৬ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন।

তার মৃত্যুতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।