২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসচাপায় শিশু নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 01:21 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

নিহত সাইমা আক্তার (৬) উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী ওয়ালাপালং গ্রামের নুরুল আলম মিস্ত্রির মেয়ে।

ওসি জাহিদুল কবির বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মিনিবাস সাইমাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাস রেখেই চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলেও তিনি জানান।