চাঁদপুর বার বিএনপি-আ’লীগের মধ্যে ভাগাভাগি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সাতটি করে পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা জয়ী হয়েছে।
বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শহীদুল্যাহ কায়সার।
বারের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. কামরুল ইসলাম পুনরায়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সাইয়েদুল ইসলাম বাবু।
ভোটদানে ত্রুটির কারণে ১৫ সদস্যের কমিটির একটি পদে ফল ঘোষণা স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশনার শহীদুল্যাহ কায়সার বলেন, “যুগ্ম সম্পাদক পদে বিএনপি সমর্থিত এমরান হোসেন ১২১ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারুন-অর-রশিদ ১২০ ভোট পেয়েছেন।
সিলমারা একটি ব্যালট পেপারে সমস্যা দেখা দেয়ায় ওই পদের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
নির্বাচনে ২৫৩ জন ভোটারের মধ্যে ২৪৯ জন ভোট দিয়েছেন।
