চট্টগ্রামে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁও থানাধানী কালুরঘাট শিল্প এলাকায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতের নিহত সুমন দাশের (২৮) বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলায়। তার বাবার নাম বিমল চন্দ্র দাশ।
তিনি মোহরার কালুরঘাট শিল্প এলাকায় আরামিট গ্র“পের একটি কারখানায় কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
সুমনকে হাসপাতালে নিয়ে আসা কারখানার কর্মকর্তা কামাল উদ্দিনের বরাত দিয়ে নায়েক জাহাঙ্গীর বলেন, কারখানার মেশিনে কাজ করার সময় সুমন গুরুতর আহত হয়েছিল।
এ বিষয়ে জানতে কামাল উদ্দিনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
