২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় গুলিতে ব্যবসায়ীকে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 01:08 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বগাবিলি রোডে গুলিতে জাহাঙ্গীর আলম (৩২) নামে ওই ব্যবসায়ী মারা যান।

রাঙ্গুনিয়া থানার ওসি অলি উল্লাহ অলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ফিরে যাবার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ওসি।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।