২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ৬ কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে হরতাল-অবরোধ চলাকালে পুলিশের গাড়িতে হামলাসহ নানা নাশকতামূলক ঘটনার মামলায় এক ইউপি সদস্যসহ জামায়াত-শিবিরের ৬ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 10:18 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের কোর্ট ভবনের পাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তাররা হলেন সদরের সয়দাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য ও পূর্ব বাঐতারা গ্রামের হারুন অর রশিদ (৫২), একই গ্রামের আব্দুস সাত্তার (৭০),  রবিউল ইসলাম (১৯) ও রানা (১৯), কাশিহাটা গ্রামের জাহাঙ্গীর আলম (২৪) এবং  ছাতিয়ানতলী গ্রামের জহুরুল ইসলাম (৫৯) ।

গোয়েন্দা পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে হরতাল-অবরোধ চলাকালে ব্রিজের পাটাতন তুলে ফেলা, পুলিশের গাড়িতে হামলা ও নাশকতা ঘটনায় দায়ের করা একাধিক মামলা রয়েছে।

এছাড়াও ইউপি সদস্য হারুন অর রশিদ ও সাত্তার সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামি।

তাদের সদর থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক নাসির।