২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনের নয়, দেশ উন্নয়নের সংলাপ হবে’

বিএনপির সঙ্গে নির্বাচনের জন্য নয়, বরং দেশের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সংলাপ হতে পারে বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 09:44 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম চাঁদপুরের মতলবে নিজ নির্বাচনী এলাকা সফরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মায়া।

তিনি বলেন, নির্বাচন তো হয়েই গেছে। এখন গঠিত সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। নির্বাচন নিয়ে আবার কিসের সংলাপ?

“সংলাপ হবে দেশের উন্নয়নের স্বার্থে, মানুষের কল্যাণের জন্য, জনগণের আদর্শ প্রতিষ্ঠার জন্য, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য।”

সংলাপ হবে এদেশের যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য, বলেন মায়া।