২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতা সেজে তুলা চুরি, ১২ দিন পর উদ্ধার

ভারত থেকে আমদানি করা কোটি টাকার তুলা নিয়ে পালিয়ে যাওয়ার ১২দিন পর ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 11:35 AM

Updated : 22 Aug 2022, 05:34 PM

বুধবার সকালে তাদের ঢাকা থেকে আটক করে রাতে বেনাপোল পোর্ট থানায় আনা হয়।

আটকরা হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ কাটুলিপাড়া এলাকার আব্দুর রফিকের ছেলে ট্রাক চালক মিজানুর রহমান  মিজান (২৫) ও তার সহকারী সিরাজগঞ্জ জেলার সাজাতপুর নরিনা এলাকার জিন্নাত ব্যাপারির ছেলে এরশাদ আলি (২৭)। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ জানুয়ারি ঢাকা মেট্রো ট-১১-১৪৪২ নম্বর ট্রাক প্রায় এক কোটি টাকা মূল্যের আমদানিকৃত ভারতীয় তুলা নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে ট্রাক চালক ও তার সহকারী গন্তব্যে না গিয়ে পণ্য আত্মসাত করে পালিয়ে যায়।

ঘটনার ১২ দিন পর ক্রেতা সেজে কৌশলে চালক ও তার সহকারীকে ৩১ বেল তুলাসহ আটক করা হয়। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাকি প্রায় অর্ধকোটি টাকার তুলা তারা বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছেন আজিম উদ্দিন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সম্বিত কুমার জানান, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। জিঙ্গাসাবাদ শেষে তাদের যশোর আদালতে পাঠানো হবে।