২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে পাথর ছোড়া বন্ধে উদ্যোগ চায় চবি শিক্ষার্থীরা

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে উদ্যোগ নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 06:06 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় আইন অনুষদের শিক্ষার্থীদের আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

নগরীর বিবিরহাট এলাকায় সোমবার সন্ধ্যায় ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেনে ছোড়া ঢিলে  মো. সাজ্জাদ নামে আইন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী আহত হন।

এর আগেও বিভিন্ন সময়ে শাটল ট্রেনে ছোড়া পাথরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে আহত হয়েছেন বলে মানববন্ধনে জানান একাধিক শিক্ষার্থী।

সচেতনতার অভাবে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন তারা।

ট্রেনে পাথর নিক্ষেপ রোধে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।