২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মায়ের হাতে শিশু খুন’

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নিজের সন্তানকে হত্যার অভিযোগে এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 05:34 PM

মঙ্গলবার রাতে সলেমানপুর এলাকায় আড়াইবছরের শিশু সুমাইয়া খুন হয়। বুধবার সকালে পুলিশ সুমাইয়ার লাশ উদ্ধার এবং মা রাফেজা বেগমকে গ্রেপ্তার করে।

রাফেজা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে।

কোটচাঁদপুর থানা ওসি শাহজাহান আলী জানান, রাতে সুমাইয়ার বাবা ঘরে ছিলেন না। রাফেজা মেয়ে সুমাইয়াকে নিয়ে রাতে একা ছিলেন। রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে মেয়েকে হত্যা করেন তিনি।

সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ যায়।