২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 05:34 PM

নগরীর চান্দগাঁও ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশে তৈরি একনলা বন্দুক, দুটি এলজি, ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রাশেদুল ইসলাম রুবেল (২৭) ও শাহদাত হোসেন ছোটন (৩০)।

চান্দগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ৫ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিও পাওয়া যায় বলে জানান তিনি।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, মঙ্গলবার বিকালে নগরীর সিটি গেইট এলাকা থেকে ছোটনকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাকে নিয়ে উপজেলার জঙ্গল লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে দুইটি এলজি, একটি এক নলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।