২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 01:06 AM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর রাতেই ফল প্রকাশ করা হয়।

মেধাক্রম অনুসারে ৪২৮ জনের একটি অপেক্ষমান তালিকাও প্রকাশ করা হয়েছে।

মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের আগামী ২৮ ও ২৯ জানুয়ারি সকাল ১০টায় মূল সনদ, মূল নম্বরপত্র, এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রসহ বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওই দুই দিন সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ওই দুই দিনই শিক্ষার্থীদের ভর্তি করানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আসন শূন্য থাকলে ২৯ জানুয়ারি আগ্রহী প্রার্থীরা মেধাক্রমের ভিত্তিতে অনুষদ পরিবর্তন করতে পারবেন।

২৯ জানুয়ারির পরও কোনো আসন শূন্য থাকলে পরদিন ৩০ জানুয়ারি সকাল ১০টায় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাতালিকায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের জন্য ৮৫ জনের, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের জন্য ৭০ জনের এবং  ফিশারিজ অনুষদের ৫৫ জনের নাম প্রকাশ করা হয়েছে।

সিভাসুতে ভর্তি ও অন্যান্য ফি বাবদ প্রতি শিক্ষার্থীর প্রায় ১৫ হাজার টাকা লাগতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।