২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের সই জালের অভিযোগে যুবক গ্রেপ্তার

আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁনের স্বাক্ষর জাল করে প্রতারণার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

এ ঘটনায় মঙ্গলবার সকালে শ্রীবরদী পৌর শহর থেকে কামারুজ্জামান সেলিম (৩০) গ্রেপ্তার হন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সার ছোট ভাই কামারুজ্জামান কুড়িকাহনিয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টার হিসাবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় সকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা বাদি হয়ে থানায় একটি মামলা করেন।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, "সেলিম স্থানীয় এমপির স্বাক্ষর জাল করে ভুয়া ডিও লেটার তৈরি করে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন।"

"প্রাথমিকভাবে স্বাক্ষর জালিয়াতির সত্যতা পাওয়া গেছে।"

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।