বগুড়ায় ঠিকাদার খুন
বগুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক ঠিকাদারকে খুন করেছ দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম আব্দুল মজিদ (৩০)। তিনি শহরের সুত্রাপুরের মুকুল হোসেনের ছেলে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজির উদ্দিন খান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নিয়ে আসার পর মেজিদের মৃত্যু হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর দাবি একটি টেন্ডার নিয়ে দিনভর উত্তেজনার পর রাত সোয়া ৯টায় মজিদ অধিদপ্তরের ভেতরে গেলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে কাউকে পাওয়া যায় নি। তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্যও জানান যায়নি।
