২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নির্বাচনী সহিংসতার মামলায় অভিযোগপত্র দাখিল

দিনাজপুরের কর্ণাই গ্রামে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি-জামায়াতের ৭৫ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 05:33 PM

দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল হক চৌধুরীর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুজ্জামান।

অভিযোগপত্রে চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেনসহ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নাম রয়েছে।

এদের ১১ জনকে গ্রেপ্তার করা হলেও ৬৪ জন এখনও পলাতক রয়েছে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হামলা চালায়।

এ সময় ভোটকেন্দ্রের আশপাশের দোকানপাট এবং একাধিক হিন্দু বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় কর্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট পারুল বেগম একটি মামলা করেন।