২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে  এক গৃহবধূ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 07:45 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার দুপুরে  উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় মদনপুর-ভুতা সড়কে এ র্দুঘটনায় নিহত যাত্রীর নাম শাহারা বেগম (৪৮)। তিনি পার্শ্ববর্তী চরপাড়া এলাকার মমতাজ উদ্দিনের স্ত্রী ।

রূপগঞ্জ থানার এসআই আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাটাব এলাকা থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি ফিরছিলেন শাহারা।

পথে কালাদি এলাকায় পৌঁছালে গলার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে তিনি সড়কে পড়ে যান।

এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।