নর্দমায় নবজাতকের লাশ
চট্টগ্রামের হাটহাজারীতে একটি নর্দমা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের শেরে বাংলা শাহ মাজার সংলগ্ন একটি ব্রিজের গোড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
কাগজে মোড়ানো নবজাতকটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান হাটহাজারী থানার এসআই আবদুর রাজ্জাক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মাজার কর্তৃপক্ষের লোকজন যথাযথভাবে লাশটি দাফন করে।
এই ঘটনায় কোনো মামলা হয়নি।
