২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বৃহস্পতিবার হরতাল

বগুড়ায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 07:15 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার বিকেলে শহরের আলতাফুননেছা খেলার মাঠে ১৮ দলের সমাবেশ থেকে এ হরতাল ডাকা হয়।

সমাবেশ থেকে ১৮ দলীয় জোটের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম হরতালের ঘোষনা দেন।

হরতালের ডাত দিয়ে সাইফুল বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।”

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা।