২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সান্ধ্যকোর্স বন্ধে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালিন স্নাকোত্তর কোর্স বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাণিজ্যিক সান্ধ্যকোর্স প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি হয়।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, বেরসকারি বিশ্ববিদ্যালয়ের অনুকরণে এভাবে কোর্স চালু করলে অচিরেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দেবে।

স্বায়ত্বশাসিত এই বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য দেন, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বখশি, ইতিহাস বিভাগের সুমন অগাস্টিন সরেনসহ কয়েকজন শিক্ষার্থী।

সংহতি জানান ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার আহমেদ।

প্রগতিশীল ছাত্রজোট, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সংহতি জানায়।

চলতি মাসে সামাজিক অনুষদ বিভাগের সাতটি বিভাগে সান্ধ্যকালিন এসব কোর্স চালুর সিদ্ধান্ত নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেয়া হয়।

এর প্রতিবাদে গত শনিবার আন্দোলনে নামে চারটি ছাত্র সংগঠন। পরে সাধারণ শিক্ষার্থীরার ব্যানারেও বিভিন্ন কর্মসূচি শুরু হয়।

তবে এ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের চারটি বিভাগে সান্ধ্যকালিন এমবিএ কোর্স চালু রয়েছে।