জনপ্রশাসনে ১৭ কর্মকতার দপ্তর বদল
তিন অতিরিক্ত সচিব, ১১ যুগ্ম-সচিবসহ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম লস্করকে পাট করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
এছাড়া ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. বজলুল হক বিশ্বাসকে ঢাকা ওয়াকফ প্রশাসক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মো. ফজলে ওয়াহিদ খন্দকারকে আরবান পাবলিক অ্যান্ড ইনভাইরোনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোজেক্টের পরিচালক করা হয়েছে।
আলাদা আরেক আদেশে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (যুগ্ম-সচিব) মো. আইয়ুব হোসেনকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক, যুগ্ম-সচিব নাইম আমমেদ খানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব মো. শামসুল আলমকে এবং ওএসডি যুগ্ম-সচিব এ ইউ এস এম সাইফু্ল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক করা হয়েছে।
এছাড়া ওএসডি যুগ্ম-সচিব মো. রফিকুল আলমকে সমন্বিত উফসি পাট ও পাটবীজ উৎপন্ন প্রকল্পের পরিচালক, মো. আব্দুস সাত্তারকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক, মো. ওসমান আমিনকে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক ও রতন কুমার রায়কে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগামের জয়েন্ট প্রোগ্রাম ডিরেক্টর করা হয়েছে।
অপর এক আদেশে ওএসডি যুগ্ম-সচিব মো. জামাল হোসাইনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, মো. ফিরোজ খান নূনকে নৌ মন্ত্রণালয় এবং মাহমুদা শারমীন বেনুকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মো. শহিদুল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব সাবিহা পারভীনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব এটিএম মোস্তফা কামালকে ভূমি মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।
