সিরাজগঞ্জে গ্যাস কোম্পানিতে কর্মবিরতি
চাকরি স্থায়ী করার দাবিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল)শতাধিক কর্মচারী কর্মবিরতি পালন করছে।
রোববার সকাল ১১টা থেকে পিজিসিএল-এর ১৭৭ জন কর্মচারী এ কর্মবিরতি শুরু করে।
দাবি না মানা পর্যন্ত তা চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।
কোম্পানির আউট সোর্সিং কর্মচারী এ্যাসেশিয়েশনের সভাপতি সেরাজুল ইসলাম জানান, কর্তৃপক্ষ আগের ১৭৭ জন কর্মচারীর চাকরি স্থায়ী না করে নতুন পাঁচজনের চাকরি স্থায়ী করেছে।
গত ২ মাসের বেতন বকেয়া রয়েছে বলেও জানান তিনি।
অ্যাসেশিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জানান, কর্মচারীদের সরকারি সব ধরনের সুবিধা না দিলে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি চলবে।
এ বিষয়ে নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ম্যানেজার আব্দুস সামাদ সরকার সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
