২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হুন্ডির কোটি টাকা উদ্ধার

যশোর থেকে হুন্ডির কোটি টাকাসহ তিন পাচারকারীকে আটক করেছে টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 06:36 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাঁচড়া চেক পোস্ট মোড় থেকে হুন্ডির ১ কোটি ১৬ লাখ টাকাসহ এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান, মোশাররফ হোসেনের ছেলে মেহেদি হাসান ও আহমদ আলীর ছেলে আব্দুর রহিম।

বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মতিউর রহমান জানান, এই তিনজন দুটি প্রাইভেটকারে করে বেনাপোল থেকে যশোরের দিকে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের নেতৃত্বে টাস্কফোর্স সদস্যরা  চাঁচড়া মোড় থেকে তাদের আটক করে।