২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মার্কেটে আগুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় একটি মার্কেটে আগুন ধরে পুড়ে গেছে দুটি দোকান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 02:43 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার রাতে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় হাজী কালাম সুপার মার্কেটে এ আগুন লাগলে দুইঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সাত্তার জানান, রাত সাড়ে ১১টার দিকে  বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের সূচনা হয়। এলাকাবাসী  আগুন-ধোঁয়া দেখে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মার্কেটের ‘সুর ঝঙ্কার’ ও ‘সুর বিতান’ নামে দুটি ইলেকট্রনিক্সের দোকানে পুড়ে গেছে বলেও তিনি জানান।