বাগেরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার যাত্রাপুর থেকে মোফাজ্জল হায়দারকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও স্থানীয় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফকিরহাটে পুলিশ ও হেফাজত কর্মীদের সংঘর্ষের সময় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া হরতাল-অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একাধিক মামলায়ও তার নাম রয়েছে।
