২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী সামনে রেখে চট্টগ্রাম নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 09:17 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান শনিবার সকালে নগরীর পূর্ব ষোলশহর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতেন। গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার রাজনীতির মূল দর্শন।”

শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে  পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বখতেয়ার হোসেন, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।