প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জ সদরের এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসাদউল্লাহ (৩৫) কিল্লারপুল জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি ফতুল্লার তল্লা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
শনিবার দুপুর ২টায় তল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারণার অভিযোগে আসাদউল্লাহকে গ্রেপ্তার করা হয়।
“আসাদউল্লাহ বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
