২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি বাজারের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গভীর রাতে একটি বাজারে আগুন লেগে ১৫ দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।   

ময়মনসিংহ প্রতিনিধি

জ্যেষ্ঠ প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 01:13 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

তারাকান্দা থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের দিকে ওই বাজারে প্রথমে হুমায়ুনের রংয়ের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা আশপাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, আগুনে তাদের কমপক্ষে পাঁচ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।