২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যৌথ অভিযান, সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের সময় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 09:56 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

সদর থানার ওসি এনামুল হক জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পুর্ব ভোমরা অঞ্চলের আমদানি-রপ্তানিকারক অফিস ‘সাহাবুদ্দিন ট্রেডিংয়ের’ সামনে সংঘর্ষে গুলিবিদ্ধ হন মো. ছোটন (২২) নামে ওই শিবিরকর্মী।

পরে সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ছোটন ওই এলাকার পদ্মশাঁখরা গ্রামের শহর আলীর ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে সেখানে অভিযান শুরু করলে ‘সাহাবুদ্দিন ট্রেডিংয়ের’ যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ করে ইট, হাতবোমা ও পেট্রলবোমা ছোড়ে জামায়াত-শিবির।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ ছোটনকে হাসপাতালে নেয়া হয়।