মির্জাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত শ্রীবাস চন্দ্র সরকার (২২)উপজেলার চাঁনপুর গ্রামের বিনোদ চন্দ্র সরকারের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আমীর হামজা (৩৫)আহত হয়েছেন। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের বাবার বরাত দিয়ে ওসি জোবাইদুল বলেন, সকালে মোটরসাইকেলে করে শ্রীবাস ও হামজা চাঁনপুর থেকে সোহাগপাড়া বাজারে যাচ্ছিলেন।
“গোড়াইতে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শ্রীবাস মারা যান।”
ট্রাকটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
