সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যূত, আহত ১০
সিরাজগঞ্জে যাত্রীসহ ৬ আপ মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার রায়পুর স্টেশনের দেড় কিলোমিটার উত্তরে এর ৩টি বগি লাইনচ্যূত হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জে রেলওয়ের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান।
রাজশাহী থেকে ছেড়ে আসা আপ মেইল ট্রেনটি রায়পুর স্টেশন থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন যাচ্ছিল।
দুর্ঘটনা কবলিত আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন এবং ট্রেন লাইনচ্যূত্য হওয়ায় সিরাজগঞ্জের সাথে সরাসরি ট্রেন যোগাযোগ বিঘিœত হচ্ছে।
প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ইতিমধ্যে ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেয়া হয়েছে।
সকালের মধ্যে এই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
এ ঘটনায় বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনের পরিবর্তে রায়পুর স্টেশনে যাত্রা শেষ করবে।
লাইনচ্যূত একটি স্বাভাবিক ঘটনা বলে দাবি করেন রেলওয়ের এই কর্মকর্তা।
