লক্ষ্মীপুরে বিজয়ী তরিকতের আউয়াল
লক্ষ্মীপুর ১ আসনে তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম টিপু সুলতার এ কথা জানান।
রামগঞ্জের এ আসনে আউয়াল ৫৯ হাজার ৬শ’ ৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভোট পেয়েছেন ২১ হাজার আটশ’ ৫৯টি।
গত ৫ জানুয়ারি নির্বাচনে সহিংসতার পর এই আসনের ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
