২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ৯ কর্মী আটক

নোয়াখালীতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 04:51 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বুধবার রাতে থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি চলাকালে যানবাহন ভাংচুর ও দোকানপাটে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।