কুমিল্লায় কলেজছাত্রের লাশ উদ্ধার
কুমিল্লার বুড়িচং থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারেল্লা ইউনিয়নের সোন্দ্রম গ্রামের একটি জমি থেকে মো. জুয়েল রানার (২০) লাশ উদ্ধার করা হয়।
জুয়েল ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং কুমিল্লা সরকারি কমার্শিলায় কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
“সকালে বাড়ি থেকে একটু দূরে একটি জমিতে জুয়েলের লাশ দেখতে পাই। এ সময় লাশের পাশে একটি মাফলার পাওয়া যায়।”
পরিবারের দাবি জুয়েলকে রাতে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।”
