২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চবি শিক্ষকরা

দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 05:31 PM

বুধবার নগরীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা নির্বাচন পরবর্তী এই হামলার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সুকান্ত ভট্টাচার্য, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবীর প্রমুখ।

উদীচী, পেশাজীবী সমম্বয় পরিষদ, সনাতন ধর্ম পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে সংহতি প্রকাশ করে।