২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে হামলায় যুবলীগ নেতা আহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা যুবলীগের এক নেতাসহ দুজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:17 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার দুপুরে দমদম এলাকায় এ হামলায় আহতরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন এবং ছাত্রলীগকর্মী শ্রীকান্ত দেব মানিক।

আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

পানছড়ি থানার ওসি আব্দুস সামাদ মোড়ল জানান, মোটরসাইকেল যোগে উপজেলা সদর থেকে দমদমের দিকে যাওয়ার সময় মুখোশ পরা সন্ত্রাসীরা দা-ছুরি নিয়ে তাদের উপর হামলা চালায়।