২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবিরের আট জন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 01:32 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার গভীর রাতে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, তার এলাকায় আটক তিন জনের মধ্যে একজনের কাছ থেকে একটি বন্দুকসহ হাতবোমা পাওয়া যায়।

এরা হলেন- মঞ্জুরুল আলম (২৩), মো. নবী ও নুরুজ্জামান।

উপজেলার মধ্যম মহাদেবপুরে মঞ্জুরুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের সময় একটি এলজি ও হাতবোমা পাওয়া যায় বলে জানান ওসি।

বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় বাঁকখালী ও কুমিরা থেকে।

ওসি ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্জুরুল শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী। এর আগেও তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল।”

রাতেই সাতকানিয়ার কাঞ্চনা ও বাংলাবাজারে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার মামলার আসামি বলে সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন জানান।