যশোরে অভিযানে আটক ৬৭
যশোরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া বাঘারপাড়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, সোমবার সকালে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ বিএনপি নেতা ঈসা মেম্বারকে আটক করা হয়।
ঈসা রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক।
এএসপি আরো বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে আটক ৬৭ জনের মধ্যে ১১ জন বিএনপি ও ১৬ জন জামায়াত-শিবিরের কর্মী। অন্যরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।
