২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে লরি উল্টে ১৮ সেনা আহত

বান্দরবানের লামা উপজেলায় সেনাবাহিনীর একটি লরি উল্টে ১৮  সেনা সদস্য আহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 03:21 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার সকাল  ৯টার দিকে ইয়াংছা এলাকায় লামা-চকরিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়।

গুরুতর আহত ১০ জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের সেনা কর্মকর্তা  (জিটু আই) মেজর মাহাবুব মোর্শেদ ।

লরিটি চট্টগ্রামের লোহাগাড়া থেকে বান্দরবানের আলীকদম সেনানিবাসে যাচ্ছিল।

মেজর মাহাবুব মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের ১০ জনকে  সিএমএইচে পাঠানো হয়েছে।অন্যদের আলীকদম সেনা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।