চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৭ বসত ঘর
চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে আগুন ধরে ১৭টি কাঁচা বসত ঘর পুড়ে গেছে।
রোববার রাতে কর্ণফুলীর চর পাথরঘাটার ইছানগর গ্রামে এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
তবে কেউ হতাহত হয়নি।
রাত ১২টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূচনা হয়। খবর পেয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপক কর্মীরা।
অগ্নিনির্বাপক বাহিনীর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মোবিলাইজিং অফিসার বিধূভূষণ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রান্নার চুলা থেকে ধরা আগুনে ১৭টি বসত ঘর পুড়ে গেছে।
