২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্কুলশিকক্ষের বাড়িতে বোমা হামলা

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গ্রামে দুদিনের মাথায় দুটি বাড়িতে বোমা হামলা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 05:47 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

শনিবার রাতে বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে হামলা হয় স্কুলশিক্ষক বিপদ ভঞ্জন চক্রবর্তীর বাড়িতে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় এক বিএনপিকর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগের দিন একই গ্রামের পংকজ বোসের বাড়িতে দুটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ দুটি ঘটনায় নারায়ণপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোতে আতংক বিরাজ করছে।

এলাকার রনজিৎ ও হান্নান সাংবাদিকদের জানান, বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপদ ভঞ্জন চক্রবর্তীর বাড়িতে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।

বোমার বিস্ফোরণে তার পাকা টিনশেড ঘরের জানালা ভেঙে মাটিতে পড়ে।

মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বোমা হামলার ঘটনাটি কোনো রাজনৈতিক বিষয় নয়। এলাকার সামাজিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তালেব নামে স্থানীয় এক বিএনপিকর্মীকে আটক করা হয়েছে।