নোবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৪ ও ২৫ জানুয়ারি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও নিবন্ধক মো. মমিনুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে ‘এ’ গ্রুপের ও বিকাল ৩টা থেকে ‘সি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে ‘বি’ গ্রুপ ও বিকাল ৩টা থেকে ‘ডি’ গ্রুপের পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd থেকে
এবং ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করে জানা যাবে।
